ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু ছবির ক্যাপশন:

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) সংগঠনের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সঙ্গে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈন আহমেদের পদত্যাগপত্রও গ্রহণ করা হয়েছে। এছাড়া একই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ সম্প্রতি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। এ কারণে তারা স্বেচ্ছায় ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

তাদের পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, একই সময়ে দুটি রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতপার্থক্য এবং স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) সৃষ্টি হতে পারে। এর ফলে উভয় সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক দায়বদ্ধতার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সংগঠনটি জানায়, পদত্যাগের কারণ এবং সংশ্লিষ্ট নেতাদের বর্তমান রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি তাদের পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। একই ধরনের সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র ইউনিয়নের আদর্শ, নীতি এবং সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, একই সময়ে একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন সংগঠনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার প্রসারে ১০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা ফিফার

শিক্ষার প্রসারে ১০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা ফিফার