মাদরাসা বোর্ডের আহ্বান, চিকিৎসা অনুদানের জন্য অনলাইনে আবেদন করুন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাদরাসা বোর্ডের আহ্বান, চিকিৎসা অনুদানের জন্য অনলাইনে আবেদন করুন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
মাদরাসা বোর্ডের আহ্বান, চিকিৎসা অনুদানের জন্য অনলাইনে আবেদন করুন ছবির ক্যাপশন:

সড়ক দুর্ঘটনা বা অন্যান্য দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ে সহায়তা দিতে এককালীন আর্থিক অনুদানের জন্য অনলাইন আবেদন আহ্বান করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ৬ষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের কাছ থেকে জুলাই-আগস্ট ২০২৬ প্রান্তের অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে। যোগ্য শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে পারবেন।

মাদরাসা শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে বোর্ডের অধীন সব স্তরের মাদরাসা প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বোর্ডের আশা, এই উদ্যোগের মাধ্যমে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তা পেয়ে দ্রুত সুস্থ হয়ে শিক্ষাজীবনে ফিরে আসতে সক্ষম হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে ভারি বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে নিহত ১১

পাকিস্তানে ভারি বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে নিহত ১১