নারায়ণগঞ্জে পুলিশের এএসআইকে ছিনতাই, সরকারি পিস্তল লুট The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নারায়ণগঞ্জে পুলিশের এএসআইকে ছিনতাই, সরকারি পিস্তল লুট

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
নারায়ণগঞ্জে পুলিশের এএসআইকে ছিনতাই, সরকারি পিস্তল লুট ছবির ক্যাপশন:

নারায়ণগঞ্জ শহরের নগর ভবনের সামনে সোমবার ভোর ৬টার দিকে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে আক্রমণ করে তার সরকারি পিস্তল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সদর মডেল থানার আওতাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই লুৎফর রহমান দায়িত্ব পালনের সময় তিন অজ্ঞাত ছিনতাইকারীর কবলে পড়েন।

পুলিশ সূত্রে জানা গেছে, এএসআই লুৎফর রহমান তার সংগীয় ফোর্স কনস্টেবল মো. মতিউর রহমান ও ফয়সাল হোসেনকে সঙ্গে নিয়ে রাতভর শহরের মন্ডলপাড়া ব্রিজ এলাকায় দায়িত্ব পালন করছিলেন। পরে তিনি ওয়াশরুম ব্যবহারের জন্য মন্ডলপাড়া থেকে নগর ভবনের সামনে আসেন। এ সময় তিনজন অজ্ঞাত ব্যক্তি তার গতিরোধ করে।

ছিনতাইকারীদের একজন দেশীয় অস্ত্র চাপাতি দিয়ে আঘাত করার চেষ্টা করলে তা তার শরীরে না লেগে মোটরসাইকেলের সামনের অংশে লাগে। এই সুযোগে অপর দুইজন ছিনতাইকারী তার কোমরে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তাসলিম আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সদর মডেল থানা পুলিশ এলাকায় তৎপরতা বাড়িয়ে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী