ঠাকুরগাঁওয়ে নিজ কেন্দ্রে ভোট দিলেন মির্জা ফখরুল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঠাকুরগাঁওয়ে নিজ কেন্দ্রে ভোট দিলেন মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
ঠাকুরগাঁওয়ে নিজ কেন্দ্রে ভোট দিলেন মির্জা ফখরুল ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এরই ধারাবাহিকতায় বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ভোট দেওয়ার সময় কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল এবং ভোটারদের স্বাভাবিক আনাগোনা লক্ষ্য করা যায়।

এই কেন্দ্রের আওতায় রয়েছে শহরের তিনটি মহল্লা—ফকিরপাড়া, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকা এবং তাঁতিপাড়া। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন ভোটার রয়েছেন।

ভোটারদের সুবিধার্থে এই কেন্দ্রে পুরুষ ও নারী ভোটারদের জন্য মোট ১০টি বুথের ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাইকোর্টে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করলেন বিএনপির চার প্রার

হাইকোর্টে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করলেন বিএনপির চার প্রার