গ্রিন কার্ডের আবেদনকারীদের কাছ থেকে ১ লাখ ডলার জামানত নিতে পারে ট্রাম্প প্রশাসন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গ্রিন কার্ডের আবেদনকারীদের কাছ থেকে ১ লাখ ডলার জামানত নিতে পারে ট্রাম্প প্রশাসন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
গ্রিন কার্ডের আবেদনকারীদের কাছ থেকে ১ লাখ ডলার জামানত নিতে পারে ট্রাম্প প্রশাসন ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে নতুন শর্ত আরোপের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী, বিদেশ থেকে গ্রিন কার্ডের আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার আগাম জামানত নেওয়া হতে পারে।

দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বর্তমানে এ প্রস্তাব নিয়ে আলোচনা করছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানানো হয়, প্রাথমিকভাবে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই নীতি চালুর চিন্তা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, আবেদনকারীদের নির্ধারিত পরিমাণ অর্থ আগাম জমা রাখতে হবে। তবে এই জামানতের পরিমাণ আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে। পরবর্তীতে তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে সেই অর্থ ফেরত দেওয়া হবে। যদিও নাগরিকত্ব পেতে কয়েক বছর সময় লাগতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই জামানত সরকারকে সম্ভাব্য আর্থিক ঝুঁকি থেকে সুরক্ষা দেবে। যদি কোনো গ্রিন কার্ডধারী যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের ব্যয়ভার বহন করতে ব্যর্থ হন, তাহলে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমবে।

তবে বিশ্লেষকদের মতে, এত বড় অঙ্কের জামানত বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর আবেদনকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী অনেক মানুষের পক্ষে ১ লাখ ডলার জোগাড় করা বাস্তবসম্মত হবে না।

বর্তমানে এই প্রস্তাব চূড়ান্ত হয়নি। আলোচনার পর প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় নির্বাচন ও গণভোটে যান চলাচলে বিধিনিষেধ

জাতীয় নির্বাচন ও গণভোটে যান চলাচলে বিধিনিষেধ