আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, ইউডি মামলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, ইউডি মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, ইউডি মামলা ছবির ক্যাপশন:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কাকলী আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাকলী আক্তার কালাম মোল্লার মেয়ে। তিনি স্থানীয় বাশাইল বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় কাকলী বাড়ির একটি কক্ষে একা ছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুবল কৃষ্ণ কুণ্ডু তাকে মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সুশংকর মল্লিক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হাইকোর্টের আদেশে শাবিপ্রবির শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত

হাইকোর্টের আদেশে শাবিপ্রবির শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত