রাজশাহীতে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ সারা দেশের বাস চলাচল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজশাহীতে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ সারা দেশের বাস চলাচল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
রাজশাহীতে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ সারা দেশের বাস চলাচল ছবির ক্যাপশন:

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে বন্ধ রয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের ডাকা কর্মবিরতির কারণে পরিবহন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এতে দূরপাল্লার পাশাপাশি জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটেও বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

জানা গেছে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন এবং সংগঠনের আয়-ব্যয়ের হিসাব নিয়ে শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন দ্রুত উদ্যোগ নেয়। প্রশাসনের মধ্যস্থতায় সোমবার রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল সাময়িকভাবে স্বাভাবিক হলেও শ্রমিকদের একটি অংশ তাদের দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার সকাল ৬টা থেকে পুনরায় কর্মবিরতি শুরু করে।

এই কর্মবিরতির কারণে রাজশাহীর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। একই সঙ্গে আন্তঃজেলা পরিবহনেও ব্যাপক প্রভাব পড়েছে। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে বিকল্প যানবাহনের সন্ধান করছেন, আবার অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েছেন।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ বিরোধ দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। অন্যদিকে যাত্রীরা দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। দাবি-দাওয়া নিয়ে সমঝোতা হলে বাস চলাচল পুনরায় স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আটকেপড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ার অনুমতি ইরানের

আটকেপড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ার অনুমতি ইরানের