ফুলগাজীতে বিদেশি হুইস্কি ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলগাজীতে বিদেশি হুইস্কি ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
ফুলগাজীতে বিদেশি হুইস্কি ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর কালিরহাট বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে র‍্যাব-৭, ফেনীর একটি আভিযানিক দল আনন্দপুর কালিরহাট বাজারসংলগ্ন বিসমিল্লাহ এস.এস. গ্যালারির সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটক ব্যক্তি হলেন মনির আহাম্মদ (৪৩)। তিনি ফুলগাজী উপজেলার উত্তর পৈথারা গ্রামের বাসিন্দা হাফেজ আহাম্মদের ছেলে।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ওই এলাকায় বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা দুটি কার্টন ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

অভিযান শেষে ফেলে যাওয়া দুটি কার্টন তল্লাশি করে ১৮০ মিলিলিটার ধারণক্ষমতার মোট ৯৪ বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হুইস্কির মোট পরিমাণ ১৬ দশমিক ৯২ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ হাজার টাকা

এছাড়া একটি কার্টনের ভেতরে থাকা স্বচ্ছ পলিজিপার থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উদ্ধার করা বিদেশি মদ ও ইয়াবা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্য উদ্ধার ও সংশ্লিষ্ট ঘটনায় প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কুড়িলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গার্মেন্টস কর্মীর

কুড়িলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গার্মেন্টস কর্মীর