রাবি শিক্ষার্থীদের পরিজন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাবি শিক্ষার্থীদের পরিজন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
রাবি শিক্ষার্থীদের পরিজন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ছবির ক্যাপশন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২২ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে পরিজন ফাউন্ডেশন। আজ মঙ্গলবার পরিজন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী আরীফ চৌধুরী উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে বৃত্তি প্রদান বিষয়ে আলোচনাকালে এই কথা জানান। আগামীতেও এই বৃত্তি প্রদান অব্যাহত থাকবে। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসরা মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

উপাচার্য রাবির শিক্ষার্থীদের পরিজন বৃত্তি প্রদানের জন্য পরিজন ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি পরিজনের সিইও-কে একটি শুভেচ্ছা স্মারক উপহার দেন। 

প্রসঙ্গত, পরিজন ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়মিতভাবে অসচ্ছল কিন্তু মেধাবী রাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

নিউজটি পোস্ট করেছেন : আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ

কমেন্ট বক্স
এইচএসসি রসায়ন প্রশ্নে ভুলের অভিযোগ নাকচ, মূল্যায়ন নির্দেশিকা

এইচএসসি রসায়ন প্রশ্নে ভুলের অভিযোগ নাকচ, মূল্যায়ন নির্দেশিকা