প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে আসতে পারেন কিলিয়ান এমবাপ্পে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে আসতে পারেন কিলিয়ান এমবাপ্পে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে আসতে পারেন কিলিয়ান এমবাপ্পে ছবির ক্যাপশন:

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তিনি বলেন, দেশের ফুটবলে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের আশা, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ-এর সমাপনী অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদফ্রান্স জাতীয় দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে উপস্থিত থাকতে পারেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফুটবলের চর্চা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফুটবল দল গঠন করতে হবে। কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করা হতে পারে। শিক্ষার্থী সংখ্যা কম হলেও বিকল্প উপায়ে দল গঠনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশে এর আগেও বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন কিংবদন্তি সফর করেছেন। ২০০৬ সালে জিনেদিন জিদান প্রথমবার বাংলাদেশে আসেন। পরে ক্রিস্টিয়ান কারেম্বু, গিলবার্তো সিলভা এবং মেসুত ওজিল-এর মতো বিশ্বকাপজয়ী তারকারাও বাংলাদেশ সফর করেছেন। এছাড়া লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দলও ঢাকায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল।

আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপকে ঘিরে সরকারের এই উদ্যোগ ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে এমবাপ্পের সফর এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে; এ বিষয়ে আনুষ্ঠানিক চূড়ান্ত ঘোষণা আসেনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এইচএসসি কার্ডে ‘ফিমেল’ লেখা ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীর

এইচএসসি কার্ডে ‘ফিমেল’ লেখা ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীর