আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আহত ৪ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আহত ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আহত ৪ ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে ভয়াবহ একাধিক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের বহনকারী একটি উবারের চালকও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে প্রায় পাঁচ মাইল এলাকা জুড়ে অন্তত পাঁচটি পৃথক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি হামলা শহরের প্রধান দুই মহাসড়ক ইন্টারস্টেট-৭০ এবং ইন্টারস্টেট-৬৭০ এলাকায় সংঘটিত হয়। ঘটনাগুলো মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

ঘটনার সঙ্গে জড়িত ২২ বছর বয়সী এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। তাকে সশস্ত্র ও অত্যন্ত বিপজ্জনক হিসেবে বর্ণনা করা হয়েছে। এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনকে দেওয়া সাক্ষাৎকারে দুই মার্কিন সমর্থক জানান, তারা বিশ্বকাপ ম্যাচ দেখতে উবারে করে স্টেডিয়ামে যাচ্ছিলেন। পথেই একটি গাড়ি তাদের উবারের পাশে এসে হঠাৎ গুলি চালায়। এতে গাড়ির চালক পায়ে গুলিবিদ্ধ হন। প্রথমে তারা ভেবেছিলেন গাড়ির টায়ার ফেটে গেছে, পরে রক্ত দেখতে পেয়ে বুঝতে পারেন এটি গুলিবর্ষণ।

ঘটনার পর পুলিশ তাদের নিরাপদে স্টেশনে নিয়ে গিয়ে জবানবন্দি নেয় এবং পরে টহল গাড়িতে করে স্টেডিয়ামে পৌঁছে দেয়। কানসাস সিটি পুলিশের ক্যাপ্টেন জ্যাকব বেচিনা জানিয়েছেন, আহত উবার চালকের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তার আঘাত প্রাণঘাতী নয়।

গুলিবর্ষণের ঘটনাগুলো অ্যারোহেড স্টেডিয়াম থেকে প্রায় চার মাইল দূরে ঘটে, যেখানে আর্জেন্টিনা জাতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলেছিল।

এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিদ্যুৎ খাতে অদৃশ্য উৎপাদন, দৃশ্যমান বিল

বিদ্যুৎ খাতে অদৃশ্য উৎপাদন, দৃশ্যমান বিল