একসঙ্গে দুটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট—নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উভয় আসরেই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ঘোষিত দলে জাতীয় দলের নিয়মিত মুখ শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার ও রিতু মনির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা জায়গা পেয়েছেন।
নারী এশিয়া কাপ শুরু হবে ২৮ আগস্ট এবং দুবাইয়ে ফাইনালের মাধ্যমে শেষ হবে ১৩ সেপ্টেম্বর। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট অভিষিক্ত ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।
অন্যদিকে ২০তম এশিয়ান গেমস শুরু হবে ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি ও নাগোয়ায়। ১৬ দিনের এই আসর শেষ হবে ৪ অক্টোবর।
বাংলাদেশ নারী দলের ১৫ সদস্য
- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক)
- নাহিদা আক্তার (সহ-অধিনায়ক)
- দিলারা আক্তার
- জুয়াইরিয়া ফেরদৌস
- শারমিন আক্তার সুপ্তা
- শারমিন সুলতানা
- সোবহানা মোস্তারি
- স্বর্ণা আক্তার
- রিতু মনি
- ফাহিমা খাতুন
- রাবেয়া খান
- মারুফা আক্তার
- সুলতানা খাতুন
- সানজিদা আক্তার মেঘলা
- ফারিহা ইসলাম তৃষ্ণা
কসমিক ডেস্ক