পুঠিয়ায় ভালো কাজ করে প্রশংসায় ভাসছেন শিবু দাশ
আবু সাইদ স্টাফ রিপোর্টার রাজশাহী বিভাগ :
পৌরসভা ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌরসভা, স্বেচ্ছাসেবী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণই পারে আমাদের পুঠিয়াকে আরও সুন্দর, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে।
সহকারী কমিশনার ভূমি পুঠিয়া বলেন;
আজকের এই কার্যক্রমে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের প্রত্যাশা এই উদ্যোগ শুধু একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতেও এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।
আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখি, অন্যদেরও সচেতন করি এবং একটি পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক পুঠিয়া গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।
পরিচ্ছন্ন পুঠিয়া, সুন্দর পুঠিয়া- এটাই হোক আমাদের অঙ্গীকার।
আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ