চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি ছবির ক্যাপশন: চার দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

চার দফা দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার (৮ মার্চ) সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত গাজীপুর মহানগরের বোর্ডবাজার সংলগ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি উপেক্ষিত থাকায় তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন শাখার সেকশন অফিসার মিয়াজ উদ্দিন বলেন, কর্মকর্তা-কর্মচারীদের চারটি প্রধান দাবি রয়েছে।

এর মধ্যে রয়েছে আদালতের রায় অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, বেতন কাঠামোর সমন্বয়, আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক বিজ্ঞপ্তি বাতিল এবং কিছু কর্মকর্তা-কর্মচারীর শাস্তিমূলক বদলি প্রত্যাহার।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তারা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

তাদের দাবি, সে সময় কিছু কর্মকর্তা-কর্মচারীর চাকরিও কেড়ে নেওয়া হয়েছিল।

পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর উচ্চ আদালতের রায়ের মাধ্যমে তারা চাকরিতে পুনর্বহাল হন।

তবে আদালতের রায় থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তাদের বিভিন্ন সুবিধা প্রদান করেনি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

তারা বলেন, প্রায় নয় মাস ধরে বিষয়টির সমাধানের অপেক্ষায় থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ কারণে বাধ্য হয়ে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

আন্দোলনকারীরা ঈদের আগেই তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি রক্ষা কমিটির মহাসচিব মিয়া হোসেন বলেন, চার দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বিষয়গুলো বিবেচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে খরা কাটার পর এবার বন্যা আতঙ্কে মরক্কো

টানা বৃষ্টিতে খরা কাটার পর এবার বন্যা আতঙ্কে মরক্কো