নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ ছবির ক্যাপশন:

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে কলেজের অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছিল। অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, আলোচনা সভা শেষে উত্তেজনা কলেজ ক্যাম্পাস ছাড়িয়ে কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় কয়েকজনের হাতে লাঠিসোঁটা, বাঁশ ও লোহার পাইপ দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান বলেন, বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তবে আহতদের কারও অবস্থা গুরুতর নয় বলে তিনি জানান।

ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় দেড় ঘণ্টা ধরে মুখোমুখি অবস্থানের পর আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে কলেজ রোড এলাকা থেকে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পিটার হাসের উত্তরসূরি হিসেবে ঢাকায় আসছেন ব্রেন্ট ক্রিস্টেনসে

পিটার হাসের উত্তরসূরি হিসেবে ঢাকায় আসছেন ব্রেন্ট ক্রিস্টেনসে