রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্তে আজ ১১ দলীয় বৈঠক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্তে আজ ১১ দলীয় বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্তে আজ  ১১ দলীয় বৈঠক ছবির ক্যাপশন:

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকেই বিরোধীদলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার, ১১ দলীয় ঐক্যের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি এবং সমসাময়িক বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

জামায়াতের এই সিদ্ধান্তের ফলে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিরোধী রাজনৈতিক জোটের কৌশল ও প্রার্থী মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। এখন রোববারের ১১ দলীয় বৈঠকের সিদ্ধান্তের দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বারান্দায় আড্ডার সময় দুর্ঘটনা, প্রাণ গেল মাভাবিপ্রবি শিক্ষার

বারান্দায় আড্ডার সময় দুর্ঘটনা, প্রাণ গেল মাভাবিপ্রবি শিক্ষার