নতুন রাষ্ট্রপতির শপথ নিয়ে সংবিধানে যা বলা আছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নতুন রাষ্ট্রপতির শপথ নিয়ে সংবিধানে যা বলা আছে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
নতুন রাষ্ট্রপতির শপথ নিয়ে সংবিধানে যা বলা আছে ছবির ক্যাপশন:

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পর তিনি দলের মহাসচিব ও মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের আগে তাকে নির্ধারিত শপথ নিতে হবে। এখন প্রশ্ন উঠেছে, নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

সাংবিধানিক কাঠামো বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পড়াতে পারেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে তার সংসদীয় কার্যাবলী ডেপুটি স্পিকার পালন করেন। ফলে বর্তমান পরিস্থিতিতে সংসদের স্পিকারের কার্যাবলী পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

অন্যদিকে, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে তৃতীয় তফসিলে উল্লেখিত পদে দায়িত্ব গ্রহণের আগে নির্ধারিত শপথ নেওয়ার বিধান রয়েছে। সংশ্লিষ্ট শপথ পড়ানোর দায়িত্ব সাধারণভাবে স্পিকারের ওপর ন্যস্ত। তবে স্পিকার নিজেই যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন, তখন সংসদের স্পিকারের কার্যাবলী ডেপুটি স্পিকার পালন করায় শপথ পড়ানোর দায়িত্বও তার ওপর পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কায়সার কামাল এর আগে বিএনপির আইন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় সংসদীয় কার্যক্রম পরিচালনায় ডেপুটি স্পিকারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এবং সাংবিধানিক প্রক্রিয়া ঠিক কীভাবে সম্পন্ন হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। ফলে শপথ পড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো না পর্যন্ত এটি সাংবিধানিক কাঠামোর ভিত্তিতে করা একটি সম্ভাব্য ব্যাখ্যা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সায়েদাবাদ বাস টার্মিনালে যৌথ অভিযান, পরিত্যক্ত বাস অপসারণ

সায়েদাবাদ বাস টার্মিনালে যৌথ অভিযান, পরিত্যক্ত বাস অপসারণ