‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’ ছবির ক্যাপশন:

জনগণের জন্য রাজনীতি না করলে আস্থা অর্জন সম্ভব নয় এবং জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান Tareque Rahman। বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকে রাজনীতি করে আসছে। যারা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের উদ্যোগ নিয়ে বিভ্রান্তি ছড়ায়, তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে। তার মতে, রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও অর্থ পাচার বন্ধ করা গেলে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে কোনো অর্থ সংকট থাকবে না।

বক্তব্যে তিনি আগামী এক বছরের পরিকল্পনা তুলে ধরে জানান, দেশের ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে আগামী পাঁচ বছরে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, বিগত সময়ে কীভাবে জনগণের অর্থ বিদেশে পাচার হয়েছে তা দেশবাসী দেখেছে। ভবিষ্যতে জনগণের সম্পদ আর লুটপাট করতে দেওয়া হবে না বলে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন।

চলতি বাজেটকে ‘জনবিরোধী’ বলার সমালোচনা করে তিনি বলেন, যে বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের মতো উদ্যোগ রয়েছে, সেই বাজেটকে জনবিরোধী বলা ঠিক নয়।

অনুষ্ঠানে ৫০ জন নারী চা শ্রমিককে গৃহনির্মাণের জন্য ২ লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। পাশাপাশি ১৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি এবং কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তিকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। পরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ, সমাজকল্যাণমন্ত্রী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার

অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার