নগরীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৭ জন আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নগরীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৭ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
নগরীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৭ জন আটক ছবির ক্যাপশন:

বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরীর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্না, ২৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহসম্পাদক সোলায়মান হিরো, মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য নাহিদ হাসান রিফাত, যোবায়ের, খালিদ খান, সুজন এবং ১৯ নম্বর ওয়ার্ডের মজিবর রহমান বাচ্চু।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুপ্ত মিছিল করছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের সক্রিয় সাবেক নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনায় আরও যারা জড়িত রয়েছেন, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিশেষ অভিযানকে কেন্দ্র করে বরিশাল নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ঠেকাতে নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শ্রীমঙ্গলে গুড়ের দোকান থেকে তক্ষক উদ্ধার

শ্রীমঙ্গলে গুড়ের দোকান থেকে তক্ষক উদ্ধার