আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া এবং ত্রাণ সহায়তা কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে উত্তর চট্টগ্রামের ফটিকছড়িহাটহাজারী উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে বহুমাত্রিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি নতুন ঘর দুর্গত পরিবারের কাছে হস্তান্তর করবেন।

এরপর দুপুরে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পাইন্দং সিএন্ডবি মাঠে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সেখান থেকে সড়কপথে তিনি বাবুনগর মাদরাসা পরিদর্শন করবেন এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া দেশের শীর্ষ আলেমদের নিয়ে আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার সূচিও রয়েছে।

বিকেলে প্রধানমন্ত্রী হাটহাজারী মাদরাসা পরিদর্শন করবেন এবং হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীআল্লামা জুনায়েদ বাবুনগরী-র কবর জিয়ারত করবেন। পরে হাটহাজারী কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।

সফরকে ঘিরে ফটিকছড়ি ও হাটহাজারীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। প্রধান সড়কে তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টাঙানো এবং বিভিন্ন স্থানে সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর ফটিকছড়ি ও আশপাশের এলাকার উন্নয়ন সম্ভাবনা এবং বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন কার্যক্রমে নতুন গতি আনতে সহায়ক হবে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী