হালাল শিল্পের বৈশ্বিক সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হালাল শিল্পের বৈশ্বিক সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
হালাল শিল্পের বৈশ্বিক সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে ছবির ক্যাপশন:

হালাল শিল্পকে বৈশ্বিক বাজারে আরও সম্প্রসারণে বাংলাদেশ ও মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, হালাল এখন শুধু ধর্মীয় মূল্যবোধের বিষয় নয়; স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নিরাপদ খাদ্যের সঙ্গেও এর গুরুত্ব ক্রমেই বাড়ছে। ফলে বিশ্বজুড়ে হালাল পণ্যের বড় বাজার তৈরি হয়েছে।

বুধবার রাজধানীতে ‘থিংক হালাল, গ্রো গ্লোবাল’ শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, হালাল ডেভেলপমেন্ট করপোরেশন এবং ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনের সহযোগিতায় সেমিনারটি আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মানুষের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধে অনেক মিল রয়েছে। এই অভিন্নতাকে কাজে লাগিয়ে দুই দেশ হালাল শিল্পে সহযোগিতা বাড়াতে পারে। বিশেষ করে হালাল খাদ্য ও পণ্যের বৈশ্বিক বাজারে নতুন সুযোগ তৈরির সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

হালাল পণ্যের বাজার সম্প্রসারণে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় তথ্য ও সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন জহির উদ্দিন স্বপন। বিনিয়োগকারীদের জন্য সমন্বিত তথ্যভিত্তিক প্যাকেজ তৈরি করা গেলে তারা এ খাতে বিনিয়োগের সুযোগ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, বিশ্বজুড়ে হালাল পণ্যের ভোক্তা ও বিনিয়োগকারী—দুই পক্ষই এই বাজারে নতুন সুযোগ খুঁজছে। সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে তাদের একটি কার্যকর বাজার ব্যবস্থার আওতায় আনা সম্ভব।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হালাল শিল্পে সহযোগিতার মাধ্যমে আরও শক্তিশালী হতে পারে। এর ফলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পাশাপাশি বৈশ্বিক বাজারেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে ইনসেনটিভ সমাধান নয়: এনবিআর চে

পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে ইনসেনটিভ সমাধান নয়: এনবিআর চে