আ.লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেপ্তারের নির্দেশ, আলোচনায় রাজশাহী রেঞ্জ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আ.লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেপ্তারের নির্দেশ, আলোচনায় রাজশাহী রেঞ্জ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
আ.লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেপ্তারের নির্দেশ, আলোচনায় রাজশাহী রেঞ্জ ছবির ক্যাপশন:

রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জাধীন আট জেলার পুলিশ সুপারদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকর্মীদের রাজনৈতিক তৎপরতা ও সাংগঠনিক প্রভাব পর্যবেক্ষণ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, যারা দলের শক্তি বাড়াতে বা মাঠে সক্রিয় হতে সক্ষম, তাদের ক্ষেত্রে পুরোনো বা নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার ব্যবস্থা নিতে হবে। তবে যারা তেমন প্রভাব বা তৎপরতা রাখে না, তাদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেপ্তারের প্রয়োজন নেই।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেছেন, চিঠিটি মূলত একটি বার্তা এবং গোয়েন্দা নজরদারির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। মাঠে তা বাস্তবায়ন হবে কি না তা এখনও নিশ্চিত নয়। তিনি আরও বলেন, পুলিশকে জনগণের জানমাল সুরক্ষায় এবং সম্ভাব্য অস্থিরতা প্রতিরোধে আগে থেকে তথ্য ও নজরদারি নিশ্চিত করতে বলা হয়েছে।

এই নির্দেশনাটি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। চিঠিটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে পুনরায় গ্রেপ্তার ও আইন প্রক্রিয়া নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের বাজারে আবার স্বর্ণের দামে ধাক্কা

দেশের বাজারে আবার স্বর্ণের দামে ধাক্কা