পুঠিয়া উপজেলার শিবপুর হাট ও খুঁটিপাড়া হতে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ধৃত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ২ জন মাদকসেবী ও অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে আটক করা হয়।আটককৃতরা সোহাগ ও শান্ত প্রত্যককে ০৩ মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ভূমি শিবু দাশ বলেন ;
যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।
আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ