বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছবির ক্যাপশন:

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত মামলাটি আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখান হিরো আলম। অভিযোগে আরও বলা হয়, ওই প্রলোভনের মাধ্যমে তাকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করা হয়।

হিরো আলম এসব অভিযোগ অস্বীকার করলে ২০২৫ সালের ২১ এপ্রিল সাদিয়া রহমান মিথিলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তভার পায় পিবিআই, যারা তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় বলে আদালত সূত্রে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় আজ আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের