গোমস্তাপুর সীমান্তে বিজিবি’র অভিযান: বিপুল পরিমাণ ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গোমস্তাপুর সীমান্তে বিজিবি’র অভিযান: বিপুল পরিমাণ ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
গোমস্তাপুর সীমান্তে বিজিবি’র অভিযান: বিপুল পরিমাণ ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার ছবির ক্যাপশন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। উদ্ধারকৃত এই সিরাপটি মূলত ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়।
​বিজিবি সূত্রে জানা গেছে, ৭ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক রাত ৮:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত রামদাসপুর বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার হাবিলদার আতিক-এর নেতৃত্বে বিজিবি’র দলটির রামদাসপুর বড়বিল নামক স্থানে অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
​আটককৃত এই মাদকদ্রব্য ও মোবাইল ফোন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
​এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গবাদিপশু ও মাদক পাচারসহ যেকোনো ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র এই সর্বাত্মক অভিযান সর্বদা অব্যাহত থাকবে। সীমান্তে অপরাধ দমনে বিজিবি কোনো ছাড় দেবে না।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় নিরাপত্তার হুমকি নাকি রাজনৈতিক প্রতিহিংসা? ইমরান খান ব

জাতীয় নিরাপত্তার হুমকি নাকি রাজনৈতিক প্রতিহিংসা? ইমরান খান ব