যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল : ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল : ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল : ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। দাবানলে এখন পর্যন্ত বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় ৬০০টি ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

স্পোকেন ফায়ার চিফ টম উইলিয়ামস জানান, ‘স্পোকেন এরিয়া ফায়ার’ নামে পরিচিত এই দুর্যোগ তিনটি পৃথক দাবানল নিয়ে গঠিত। আগুনের বিস্তার এতটাই ভয়াবহ যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া এলাকাগুলোর জন্য এটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ফেডারেল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত আগুনে প্রায় ৫ হাজার ৩৯০ একর (প্রায় ২ হাজার ১৮০ হেক্টর) এলাকা পুড়ে গেছে। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্পোকেনের মেয়র লিসা ব্রাউন এই দাবানলকে ‘অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাভিস্টা ইউটিলিটিজ জানিয়েছে, দাবানলের কারণে প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

এদিকে, কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওয়াশিংটন অঙ্গরাজ্যজুড়ে ২ লাখ ৫০ হাজার একরেরও বেশি এলাকা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় গভর্নর বব ফার্গুসন রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় ফেডারেল সহায়তার জন্য মার্কিন সরকারের কাছে আবেদন জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৃত্যুদণ্ডের রায় ৮ বছরেও কার্যকর হয়নি, ন্যায়বিচার নিয়ে প্রশ্

মৃত্যুদণ্ডের রায় ৮ বছরেও কার্যকর হয়নি, ন্যায়বিচার নিয়ে প্রশ্