কুরিল দ্বীপে পুতিনের সফর, ক্ষুব্ধ জাপান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুরিল দ্বীপে পুতিনের সফর, ক্ষুব্ধ জাপান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
কুরিল দ্বীপে পুতিনের সফর, ক্ষুব্ধ জাপান ছবির ক্যাপশন:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জের ইতুরূপ দ্বীপ সফর করেছেন। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানায়। জাপানে দ্বীপটি এতোরোফু নামে পরিচিত। কুরিল দ্বীপপুঞ্জের দক্ষিণের চারটি দ্বীপের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

তাসের তথ্য অনুযায়ী, কুরিল দ্বীপপুঞ্জে এটি পুতিনের প্রথম সরাসরি সফর। রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে নৌবাহিনীর মহড়া পরিদর্শনের পর তিনি ইতুরূপের ইয়াসনি মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ঘুরে দেখেন। সেখানে স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে মাছ ধরা ও মাছের পরিযায়ী আচরণ সম্পর্কে তথ্য নেন। এ সময় স্থানীয় মাছের ডিমও চেখে দেখেন তিনি।

পুতিনের এই সফরের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সফরটিকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, কুরিল দ্বীপপুঞ্জ ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী জাপানের স্বতন্ত্র ভূখণ্ড।

জাপান এসব দ্বীপকে ‘নর্দার্ন টেরিটোরিজ’ বা উত্তরাঞ্চলীয় ভূখণ্ড হিসেবে দাবি করে। অন্যদিকে বর্তমানে দ্বীপগুলো রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করে নেয় এবং সেখান থেকে প্রায় ১৭ হাজার জাপানি বাসিন্দাকে সরিয়ে দেয়।

কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ও জাপান এখনো আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষর করতে পারেনি। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর জাপান মস্কোর ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে।

রাশিয়ার জন্য কুরিল দ্বীপপুঞ্জ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। গত এক দশকে সেখানে সামরিক উপস্থিতি জোরদার করেছে মস্কো। ইতুরূপ দ্বীপে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটিও রয়েছে। সামরিক মহড়া ও রুশ কর্মকর্তাদের সফর নিয়ে অতীতেও জাপান একাধিকবার প্রতিবাদ জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবার কি লাল-সবুজে সাকিব? শুরু হলো বিসিবির আলোচনা

আবার কি লাল-সবুজে সাকিব? শুরু হলো বিসিবির আলোচনা