শিক্ষককে লক্ষ্য করে গুলি, পরে সহপাঠী নিহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিক্ষককে লক্ষ্য করে গুলি, পরে সহপাঠী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
শিক্ষককে লক্ষ্য করে গুলি, পরে সহপাঠী নিহত ছবির ক্যাপশন:

দক্ষিণ ফিলিপাইনের একটি ক্যাথলিক জুনিয়র হাই স্কুলে শিক্ষার্থীর গুলিতে এক সহপাঠী নিহত হয়েছে। পরে অভিযুক্ত শিক্ষার্থী নিজেও আত্মহত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা ঘটনাটি নিশ্চিত করেন।

জাম্বোয়াঙ্গা শহরের মেয়র খাইমার আদন ওলাসো স্থানীয় একটি রেডিওকে জানান, অভিযুক্ত শিক্ষার্থী গোপনে একটি ৪৫ ক্যালিবার পিস্তল নিয়ে স্কুলের একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে। সেখানে প্রথমে টেবিলে বসে থাকা এক শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায় সে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপর অভিযুক্ত শিক্ষার্থী অন্য একটি শ্রেণিকক্ষে গিয়ে এক ছাত্রকে গুলি করে। গুলিবিদ্ধ ওই শিক্ষার্থী পরে মারা যায়। ঘটনার পর অভিযুক্ত নিজেও আত্মহত্যা করেছে বলে জানানো হয়েছে।

ঘটনার পর কর্তৃপক্ষ স্কুলের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে। সেখানে আর কোনো বন্দুকধারী নেই বলেও নিশ্চিত করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য বা অভিযুক্ত শিক্ষার্থী কীভাবে আগ্নেয়াস্ত্রটি স্কুলে নিয়ে প্রবেশ করল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফিলিপাইনে সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতার ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যেই এই ঘটনা ঘটল। এর মাত্র দুই মাস আগে দেশটির মধ্যাঞ্চলের তাকলোবান শহরের একটি হাই স্কুলে গোলাগুলির ঘটনায় তিন শিক্ষার্থী নিহত এবং ২০ জন আহত হয়েছিল।

নতুন এই ঘটনায় স্কুলের নিরাপত্তা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের কাছে আগ্নেয়াস্ত্র পৌঁছানোর বিষয়টি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে এবং হামলার পেছনের কারণ খতিয়ে দেখছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি”

“ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি”