ইতিহাস গড়ল পাকিস্তান, প্রথমবার মিস ওয়ার্ল্ড মঞ্চে আনিকা মেরাজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইতিহাস গড়ল পাকিস্তান, প্রথমবার মিস ওয়ার্ল্ড মঞ্চে আনিকা মেরাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
ইতিহাস গড়ল পাকিস্তান, প্রথমবার মিস ওয়ার্ল্ড মঞ্চে আনিকা মেরাজ ছবির ক্যাপশন:

সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর মিস ওয়ার্ল্ড-এর ৭৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ।

সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান-২০২৬’-এর মুকুট জয়ের মাধ্যমে এই গৌরব অর্জন করেন আনিকা। আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের ৭৫তম বার্ষিকী আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে আনুষ্ঠানিক অভিষেক হবে পাকিস্তানের।

সৌন্দর্যের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার কারণেও আলোচনায় রয়েছেন আনিকা মেরাজ। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনিকা জানিয়েছেন, তিনি একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চান। একই সঙ্গে শিশুদের অধিকার রক্ষা এবং নারী শিক্ষার প্রসারে কাজ করারও ইচ্ছা রয়েছে তাঁর।

আনিকার ভাষ্য, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে পাকিস্তানের আগামী প্রজন্মের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি ভূমিকা রাখতে চান। তাঁর এই অংশগ্রহণকে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
‘ভারতের সঙ্গে যুদ্ধ নয়, আলোচনাই সমাধান’—মির্জা ফখরুল

‘ভারতের সঙ্গে যুদ্ধ নয়, আলোচনাই সমাধান’—মির্জা ফখরুল