মুসল্লিদের সেবায় মসজিদে নববীতে নতুন ভ্রাম্যমাণ ধর্মীয় কেন্দ্র The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মুসল্লিদের সেবায় মসজিদে নববীতে নতুন ভ্রাম্যমাণ ধর্মীয় কেন্দ্র

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
মুসল্লিদের সেবায় মসজিদে নববীতে নতুন ভ্রাম্যমাণ ধর্মীয় কেন্দ্র ছবির ক্যাপশন:

সৌদি আরবের পবিত্র মসজিদে নববীতে মুসল্লি ও দর্শনার্থীদের জন্য নতুন একটি ভ্রাম্যমাণ ধর্মীয় সেবা কেন্দ্র চালু করা হয়েছে। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সির উদ্যোগে গত মঙ্গলবার এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সভাপতি শেখ ড. আবদুল রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ সুদাইস বলেন, এই ভ্রাম্যমাণ কেন্দ্রের লক্ষ্য হলো ধর্মীয় সেবাকে আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে মুসল্লি ও দর্শনার্থীদের কাছে পৌঁছে দেওয়া। তিনি জানান, মাঠ পর্যায়ে সেবার পরিধি বাড়িয়ে মানুষের চাহিদার দ্রুত সমাধান নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ধর্মীয় সেবা ব্যবস্থার আধুনিকায়ন এবং মসজিদে নববীতে আগত আল্লাহর মেহমানদের সর্বোচ্চ মানের সেবা প্রদান নিশ্চিত করতে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

প্রেসিডেন্সি জানিয়েছে, নতুন এই ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে দর্শনার্থীরা শরিয়াহবিষয়ক প্রশ্নের উত্তর, ধর্মীয় পরামর্শ, দিকনির্দেশনা এবং ইসলামী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি বিভিন্ন ভাষায় শিক্ষামূলক বই, পুস্তিকা ও তথ্যসামগ্রীও বিতরণ করা হবে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের কথা বিবেচনায় রেখে সেবাটি বহুভাষিকভাবে পরিচালনা করা হবে, যাতে বিভিন্ন ভাষাভাষী দর্শনার্থীরা সহজেই প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ গ্রহণ করতে পারেন।

শেখ সুদাইস বলেন, প্রেসিডেন্সি এমন একটি সমন্বিত সেবা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যা দর্শনার্থীদের আধ্যাত্মিক ও বৌদ্ধিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। একই সঙ্গে ইসলামের হেদায়েত, সহনশীলতা ও মধ্যপন্থার মূল্যবোধ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সহায়তা করবে।

ধর্মবিষয়ক প্রেসিডেন্সির মতে, মসজিদে নববীতে সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা এবং মুসল্লিদের ধর্মীয় অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এই কর্মপরিকল্পনার আওতায় হজ ও ওমরাহ পালনকারী এবং মসজিদে নববীর দর্শনার্থীদের জন্য আধুনিক, সহজলভ্য ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
৯ মাসের কারাদণ্ড হতে পারে ওয়ার্নারের

৯ মাসের কারাদণ্ড হতে পারে ওয়ার্নারের