ভারতে করোনায় ২ জনের মৃত্যু, অন্ধ্র প্রদেশে শনাক্ত আরও ৮ আক্রান্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতে করোনায় ২ জনের মৃত্যু, অন্ধ্র প্রদেশে শনাক্ত আরও ৮ আক্রান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
ভারতে করোনায় ২ জনের মৃত্যু, অন্ধ্র প্রদেশে শনাক্ত আরও ৮ আক্রান্ত ছবির ক্যাপশন:

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগ তৈরি করেছে। ওয়াইএসআর কাদাপা জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও আটজন সক্রিয় রোগী শনাক্ত হওয়ায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, কাদাপার রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশিতে আক্রান্ত হওয়ার পর করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন। পরে তামিলনাড়ুর ভেলোরে অবস্থিত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়া কাদাপার ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তি শারীরিক জটিলতা নিয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়। পরে হাসপাতালের করোনা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক শিক্ষার্থীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

নতুন সংক্রমণের পর অন্ধ্র প্রদেশের স্বাস্থ্য বিভাগ আক্রান্ত এলাকায় বিশেষ মেডিকেল টিম মোতায়েন করেছে। ইতোমধ্যে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮টি নমুনার ফল নেগেটিভ এসেছে এবং বাকি নমুনার পরীক্ষার ফলাফলের অপেক্ষা চলছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে জেলায় মোট আটজন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সঙ্গে ভাইরাসটির ধরন ও সংক্রমণের বৈশিষ্ট্য শনাক্ত করতে নমুনা পুনের একটি বিশেষায়িত পরীক্ষাগারে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় জনস্বাস্থ্য ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি অব্যাহত রেখেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল