সৌদি আরবে সোফা কারখানায় আগুন, নওগাঁর ৭ বাংলাদেশির মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, নওগাঁর ৭ বাংলাদেশির মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, নওগাঁর ৭ বাংলাদেশির মৃত্যু ছবির ক্যাপশন:

সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুইজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সূত্রে ১৫, ১৭ কিংবা ১৯ জনের মৃত্যুর দাবি করা হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুই নিশ্চিত করা হয়েছে। অন্য দাবিগুলোর বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মর্মান্তিক এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নওগাঁর আত্রাই উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন।

অগ্নিকাণ্ডের কারণ, হতাহতের বিস্তারিত পরিচয় এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যোগাযোগ অব্যাহত রেখেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শাহবাগে প্রাথমিকের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

শাহবাগে প্রাথমিকের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান