ধোঁয়া শনাক্তে ত্রুটি, ১০৫টি চালকবিহীন গাড়ি ফিরিয়ে নিচ্ছে অ্যামাজনের জুক্স The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ধোঁয়া শনাক্তে ত্রুটি, ১০৫টি চালকবিহীন গাড়ি ফিরিয়ে নিচ্ছে অ্যামাজনের জুক্স

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
ধোঁয়া শনাক্তে ত্রুটি, ১০৫টি চালকবিহীন গাড়ি ফিরিয়ে নিচ্ছে অ্যামাজনের জুক্স ছবির ক্যাপশন:

ধোঁয়া ঠিকভাবে শনাক্ত করতে না পারার সম্ভাব্য ত্রুটির কারণে ১০৫টি চালকবিহীন গাড়ি বা রোবোট্যাক্সি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুক্স। শুক্রবার (১৭ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জুক্স (Zoox) হলো অ্যামাজনের স্বচালিত গাড়ি উন্নয়ন ইউনিট, যা সম্পূর্ণ চালকবিহীন রোবোট্যাক্সি প্রযুক্তি নিয়ে কাজ করছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কিছু স্বচালিত গাড়ি অতিরিক্ত ধোঁয়া সঠিকভাবে শনাক্ত করতে নাও পারে। এর ফলে জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবাকর্মীদের কার্যক্রমও ব্যাহত হতে পারে।

জুক্সের রোবোট্যাক্সিগুলো চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলাচল করার জন্য ডিজাইন করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে।

এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শীর্ষ গাড়ি নিরাপত্তা কর্মকর্তা চালকবিহীন যানবাহন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, স্বচালিত গাড়ির কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবার কর্মীদের কাজে বাধা সৃষ্টির একটি স্পষ্ট প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

ধোঁয়া শনাক্তকরণ-সংক্রান্ত এই সম্ভাব্য ত্রুটি দূর করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই ১০৫টি রোবোট্যাক্সি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুক্স।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌন হয়রানির অভিযোগ মডেল নাজমি জান্নাতের

যৌন হয়রানির অভিযোগ মডেল নাজমি জান্নাতের