শিশুর মস্তিষ্ক ও শরীর গঠনে দরকার যেসব পুষ্টি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিশুর মস্তিষ্ক ও শরীর গঠনে দরকার যেসব পুষ্টি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
শিশুর মস্তিষ্ক ও শরীর গঠনে দরকার যেসব পুষ্টি ছবির ক্যাপশন:

স্কুলগামী শিশুদের শরীর ও মস্তিষ্কের বিকাশ দ্রুত ঘটে। এই সময় সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি, কারণ এটি তাদের শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রথমেই আসে প্রোটিন, যা শিশুদের পেশি গঠন ও শরীরের ক্ষতিগ্রস্ত কোষ মেরামতে সাহায্য করে। এটি শরীরের বৃদ্ধি এবং বিপাকক্রিয়াকে স্বাভাবিক রাখে। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, ছোলা, বাদাম ও পনির প্রোটিনের ভালো উৎস। প্রাণিজ ও উদ্ভিজ্জ উভয় ধরনের প্রোটিন খাদ্যতালিকায় রাখা উচিত।

এরপর গুরুত্বপূর্ণ উপাদান হলো আয়রন। এটি শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। আয়রনের ঘাটতি হলে রক্তস্বল্পতা, ক্লান্তি এবং মস্তিষ্কের বিকাশে সমস্যা দেখা দিতে পারে। শাকসবজি, কলা, বেদানা, কুমড়ার বীজ ও মাংসে আয়রন পাওয়া যায়।

ক্যালসিয়াম ও ভিটামিন ডি শিশুদের হাড় ও দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুধ, ডিম, মাছ, শাকসবজি ও ফল নিয়মিত খেলে এই পুষ্টি পাওয়া যায়। পাশাপাশি সূর্যের আলো থেকেও ভিটামিন ডি পাওয়া যায়, তাই শিশুদের বাইরে খেলাধুলায় উৎসাহ দেওয়া উচিত।

শক্তির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট। শিশুদের বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত শক্তি দরকার, যা ভাত, রুটি ও বিভিন্ন শস্যজাতীয় খাবার থেকে পাওয়া যায়। তবে সাদা ময়দার বদলে গম বা অন্যান্য পূর্ণ শস্যজাত খাবার খাওয়ানো স্বাস্থ্যকর।

মস্তিষ্কের বিকাশ ও রোগ প্রতিরোধে জিংক ও ভিটামিন সি গুরুত্বপূর্ণ। জিংক নতুন কোষ তৈরিতে সাহায্য করে, আর ভিটামিন সি শরীরকে রোগ থেকে রক্ষা করে। লেবুজাতীয় ফল, ক্যাপসিকাম, বাদাম, দই ও ডাল এসব পুষ্টির ভালো উৎস।

সব মিলিয়ে বলা যায়, শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য সুষম খাদ্য অপরিহার্য। সঠিক পুষ্টি নিশ্চিত করা হলে তারা শারীরিক ও মানসিকভাবে আরও সুস্থ ও শক্তিশালী হয়ে বড় হয়ে উঠতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অবৈধ ভোটের সিল তৈরির সময় লক্ষ্মীপুরে আটক ১

অবৈধ ভোটের সিল তৈরির সময় লক্ষ্মীপুরে আটক ১