পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্ত? জেনে নিন সম্ভাব্য কারণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্ত? জেনে নিন সম্ভাব্য কারণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্ত? জেনে নিন সম্ভাব্য কারণ ছবির ক্যাপশন:

পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি সারাদিন ক্লান্তি, অবসাদ বা শরীরে শক্তির অভাব অনুভূত হয়, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। সাধারণ পরিশ্রমের কারণে সাময়িক ক্লান্তি স্বাভাবিক হলেও কোনো স্পষ্ট কারণ ছাড়াই দীর্ঘদিন ধরে এমন সমস্যা থাকলে তা শরীরে গুরুত্বপূর্ণ পুষ্টি-উপাদানের ঘাটতির ইঙ্গিত হতে পারে।

পুষ্টিবিদদের মতে, শরীরের বিভিন্ন কোষ ও টিস্যুর স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য ভিটামিন ও খনিজসহ মাইক্রোনিউট্রিয়েন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উপাদানের ঘাটতি হলে শক্তি উৎপাদন কমে যায়, মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে এবং সারাদিন দুর্বল ও অবসন্ন লাগতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন বি শরীরে খাবারকে শক্তিতে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভিটামিনের ঘাটতি হলে শরীর পর্যাপ্ত শক্তি উৎপাদন করতে পারে না, ফলে সহজেই ক্লান্তি দেখা দেয়।

অন্যদিকে প্রোটিনের অভাব হলে শরীর প্রয়োজনীয় শক্তি ও পেশি রক্ষার জন্য নিজস্ব মাংসপেশি ভাঙতে শুরু করতে পারে। এতে পেশি দুর্বল হয়ে যায় এবং অনেকের মিষ্টি বা শর্করাজাতীয় খাবারের প্রতি অতিরিক্ত আকর্ষণ তৈরি হয়।

এছাড়া ইলেকট্রোলাইট—বিশেষ করে সোডিয়াম ও পটাসিয়ামের ভারসাম্য নষ্ট হলে শরীরে পানিশূন্যতা, দুর্বলতা এবং অলসভাব দেখা দিতে পারে। একইভাবে ম্যাগনেসিয়ামের ঘাটতি ঘুমের মান কমিয়ে দেয়, পেশিতে টান ধরতে পারে এবং শরীরের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে ব্যাহত করে।

ক্লান্তি কমাতে বিশেষজ্ঞরা প্রতিদিনের খাদ্যতালিকায় সুষম ও পুষ্টিকর খাবার রাখার পরামর্শ দেন। ভিটামিন বি-এর জন্য টক দই বা পনির, প্রোটিনের জন্য মাছ, মাংস, ডিম, ডাল ও ছোলা, ইলেকট্রোলাইটের জন্য ডাবের পানি, কলা, তরমুজ ও শসা এবং ম্যাগনেসিয়ামের জন্য কুমড়ার বীজ, কাঠবাদাম ও কাজুবাদাম উপকারী হতে পারে।

তবে পর্যাপ্ত বিশ্রাম ও সুষম খাদ্য গ্রহণের পরও যদি দীর্ঘদিন ক্লান্তি, দুর্বলতা বা অবসাদ না কমে, তাহলে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ ক্লান্তির পেছনে রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, স্লিপ অ্যাপনিয়া বা অন্যান্য স্বাস্থ্যগত কারণও থাকতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তে অসন্তুষ্ট আইসিসি, পা

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তে অসন্তুষ্ট আইসিসি, পা