বিশ্ব বন্ধু দিবস আজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্ব বন্ধু দিবস আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
বিশ্ব বন্ধু দিবস আজ ছবির ক্যাপশন:

আজ বিশ্ব বন্ধু দিবস। ভালোবাসা, আস্থা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধার অন্যতম সুন্দর সম্পর্ক ‘বন্ধুত্ব’কে উদযাপন করতে বাংলাদেশে আগস্টের প্রথম রবিবার পালিত হচ্ছে দিনটি। যদিও জাতিসংঘ ৩০ জুলাইকে আন্তর্জাতিক বন্ধু দিবস (International Day of Friendship) হিসেবে ঘোষণা করেছে, তবুও বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে প্রচলিত রীতিতে আগস্টের প্রথম রবিবার বন্ধু দিবস উদযাপন করা হয়।

রক্তের সম্পর্ক নয়, তবু জীবনের সবচেয়ে আপন মানুষদের একজন হয়ে ওঠেন একজন সত্যিকারের বন্ধু। সুখ-দুঃখ ভাগাভাগি করা, কঠিন সময়ে পাশে দাঁড়ানো, ভরসার আশ্রয় হয়ে ওঠা এবং নিঃস্বার্থভাবে একে অপরকে সমর্থন দেওয়ার মধ্য দিয়েই বন্ধুত্বের প্রকৃত অর্থ প্রকাশ পায়।

ব্যস্ত জীবনে বন্ধুত্ব মানুষের মানসিক সুস্থতা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। গবেষণায়ও দেখা গেছে, আন্তরিক বন্ধুত্ব একাকীত্ব কমাতে, মানসিক চাপ মোকাবিলা করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জীবনের নানা প্রতিকূল মুহূর্তে একজন প্রকৃত বন্ধু সাহস, সান্ত্বনা ও প্রেরণার উৎস হয়ে ওঠেন।

যুগে যুগে সাহিত্যিক, দার্শনিক ও মনীষীরা বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরেছেন। ইতালীয়-আমেরিকান লেখক মারিও পুজো বন্ধুত্বকে প্রতিভার চেয়েও মূল্যবান এবং পরিবারের প্রায় সমতুল্য বলে উল্লেখ করেছেন। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, সত্যিকারের ভালোবাসা যেমন বিরল, খাঁটি বন্ধুত্ব তার চেয়েও বিরল। দার্শনিক এরিস্টটল বন্ধুকে মানুষের ‘আরেকটি সত্তা’ হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে আলবেয়ার কামুরবার্ট লুইস স্টিভেনসন বন্ধুত্বকে সমতা, স্বাধীনতা এবং পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য বন্ধন হিসেবে বর্ণনা করেছেন।

প্রযুক্তিনির্ভর এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু দিবস উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, পুরোনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলন এবং নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, বন্ধুত্বের প্রকৃত মূল্যায়ন কেবল একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিদিনের আন্তরিকতা, বিশ্বাস ও পাশে থাকার মধ্যেই প্রকৃত বন্ধুত্বের সৌন্দর্য নিহিত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যাত্রী ভেবে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া দাবি, জরিমানা দুই চালক

যাত্রী ভেবে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া দাবি, জরিমানা দুই চালক