বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন থালাপতি বিজয়ের স্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন থালাপতি বিজয়ের স্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন থালাপতি বিজয়ের স্ত্রী ছবির ক্যাপশন:

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়-এর বিরুদ্ধে করা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে পারিবারিক আদালতের শুনানিতে অংশ নিয়ে সঙ্গীতা আনুষ্ঠানিকভাবে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। এরপর আদালত তার আবেদন গ্রহণ করে মামলার কার্যক্রম বন্ধের প্রক্রিয়া শুরু করে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পরদিন আদালত আবেদনটি বাতিল ঘোষণা করে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টু পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে দাম্পত্য মতবিরোধের পাশাপাশি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকায় অবস্থিত বাসভবনে বসবাসের অনুমতি চাওয়া হয়েছিল।

মামলাটির শুনানি একাধিকবার পিছিয়ে যায়। পরে গত ১৫ জুন সঙ্গীতা আদালতকে মামলা প্রত্যাহারের ইচ্ছার কথা জানান। সেই অনুযায়ী পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়। এর আগে বিজয় ও সঙ্গীতা দুজনই ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হতে না পারায় তাদের আইনজীবীরা বিষয়টি আদালতকে অবহিত করেছিলেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন থালাপতি বিজয় ও সঙ্গীতা সোর্নালিঙ্গম। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

২০২৩ সাল থেকে বিজয়ের বিভিন্ন জনসভা ও রাজনৈতিক কর্মসূচিতে সঙ্গীতার অনুপস্থিতিকে কেন্দ্র করে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ২০২৫ সালেও টিভিকের বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীতাকে না দেখা যাওয়ায় সেই জল্পনা আরও জোরালো হয়। তবে বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহারের মাধ্যমে দীর্ঘদিনের সেই গুঞ্জনের অবসান ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘন কুয়াশায় ঢাকার ৮টি ফ্লাইট নামল সিলেট, কলকাতা ও হ্যানয়ে

ঘন কুয়াশায় ঢাকার ৮টি ফ্লাইট নামল সিলেট, কলকাতা ও হ্যানয়ে