আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবার প্রথম জানাজা সম্পন্ন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবার প্রথম জানাজা সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবার প্রথম জানাজা সম্পন্ন ছবির ক্যাপশন:

বগুড়ায় আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের পিতা আব্দুল লতিফের প্রথম জানাজা বৃহস্পতিবার (৫ মার্চ) সম্পন্ন হয়েছে। জানাজা অনুষ্ঠিত হয় তার পৈতৃক নিবাস, সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চাঁন্দপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে আব্দুল লতিফ বুধবার (৪ মার্চ) ইফতারের আগে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার সকালে সাবগ্রামের চাঁন্দপাড়ায় অনুষ্ঠিত প্রথম জানাজায় উপস্থিত ছিলেন এলাকার মানুষ, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক নেতাকর্মীরা। জানাজা শেষে মরহুমের কফিন বগুড়া শহরের লতিফপুর এলাকায় স্থানান্তর করা হয়।

জানাজার সময় তারেক রহমান বাবার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ব্যস্ত থাকায় পরিবারের প্রতি যথাযথ হক আদায় করতে পারিনি। আমার বাবা সব সময় আমাকে নিয়ে চিন্তিত থাকতেন। ছোটবেলায় কোথাও গেলে তিনি আমাকে কাঁধে তুলে নিতেন, যাতে আমি তার চেয়েও বেশি দেখতে পাই। তিনি সবসময় আমাকে রাজনৈতিক বিষয়ে পরামর্শ দিতেন।” তিনি তাঁর বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান।

তারেক রহমানের চাচা রেজাউল করিম জানিয়েছেন, আজ জোহরের নামাজের পর বগুড়া শহরের শাহ সুলতান কলেজ প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লতিফপুরে মরহুমকে দাফন করা হবে।

আব্দুল লতিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমজনতার দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এ সময় সকলেই তাঁর মৃত্যুতে গভীর শোক ও দোয়ার মাধ্যমে সমবেদনা জানিয়েছেন।

মরহুম আব্দুল লতিফ জীবদ্দশায় পরিবার ও সমাজের প্রতি দায়বদ্ধ ছিলেন। তার মৃত্যুতে পরিবার, রাজনৈতিক মহল এবং এলাকার মানুষ গভীরভাবে শোকাহত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাংলাদেশে মার্চ মাসের এলপিজি দাম ঘোষণা

বাংলাদেশে মার্চ মাসের এলপিজি দাম ঘোষণা