সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী ছবির ক্যাপশন:

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি জুটি সালমান শাহ ও শাবনূরের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনার মধ্যে নতুন করে মুখ খুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। সম্প্রতি বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, সালমান ও শাবনূরের মধ্যে কখনো প্রেমের সম্পর্ক ছিল না।

নীলা চৌধুরীর ভাষ্য অনুযায়ী, শাবনূরকে নিজের ছোট বোনের মতোই স্নেহ করতেন সালমান শাহ। যেহেতু সালমানের কোনো বোন ছিল না, তাই শাবনূরের প্রতি তার আচরণও ছিল ভাইয়ের মতো। তিনি আরও বলেন, ক্যারিয়ারের শুরুতে শাবনূর অনেক বিষয়ে সালমানের সহযোগিতা ও পরামর্শের ওপর নির্ভর করতেন।

তবে একই সঙ্গে নীলা চৌধুরী অভিযোগ করেন, একসময় শাবনূর এমন একটি ধারণা তৈরি করেছিলেন, যাতে মনে হতে পারে তাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক ছিল। পরবর্তীতে সেই ঘনিষ্ঠতাকে ঘিরেই নানা গুঞ্জন ও মুখরোচক গল্প ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, শাবনূরও বরাবরই সালমান শাহর সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন অস্বীকার করে এসেছেন। তার বক্তব্য, সালমানকে তিনি কখনো প্রেমিক হিসেবে দেখেননি; বরং ভাইয়ের মতোই সম্মান করতেন। তাদের পর্দার জনপ্রিয়তা ও বন্ধুত্বকে কেন্দ্র করেই বিভিন্ন সময় নানা গুঞ্জনের জন্ম হয়েছে বলে তিনি দাবি করেছেন।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর অল্প সময়ের মধ্যেই ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন সালমান শাহ। চার বছরের ক্যারিয়ারে তিনি ২৭টি সিনেমায় অভিনয় করেন, যার মধ্যে ১৪টিতে তার সহশিল্পী ছিলেন শাবনূর। ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘তোমাকে চাই’, ‘বিচার হবে’ ও ‘আনন্দ অশ্রু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমায় তাদের জুটি আজও দর্শকদের কাছে স্মরণীয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
করাচিতে যুক্তরাষ্ট্র দূতাবাস ঘিরে বিক্ষোভ

করাচিতে যুক্তরাষ্ট্র দূতাবাস ঘিরে বিক্ষোভ