ফ্যামিলি কার্ড অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে: ডিসি ফরিদা খানম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফ্যামিলি কার্ড অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে: ডিসি ফরিদা খানম

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
ফ্যামিলি কার্ড অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে: ডিসি ফরিদা খানম ছবির ক্যাপশন:

ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, এই কার্ড কেবল একটি পরিচয়পত্র নয়, বরং প্রতিটি অসচ্ছল পরিবারের সক্ষমতা, অধিকার ও উন্নয়নের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বুধবার (১৭ জুন) কেরানীগঞ্জের রুহিতপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার হলো ব্যক্তি নয়, পরিবারকে উন্নয়নের মূল একক হিসেবে বিবেচনা করা। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে সমাজের প্রকৃত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালিত হলেও সেগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজন ছিল। ফ্যামিলি কার্ড সেই সমন্বয়ের ভিত্তি তৈরি করবে এবং সেবাগুলোকে আরও কার্যকর ও সহজলভ্য করে তুলবে।

ফরিদা খানম জানান, বর্তমানে দেশে ২৩টি মন্ত্রণালয়ের মাধ্যমে ৯৫টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালিত হচ্ছে। এসব কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যেই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। এর ফলে একটি পরিবারের প্রয়োজন, আর্থ-সামাজিক অবস্থা এবং প্রাপ্ত সুবিধাসমূহ একই কাঠামোর মধ্যে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা সম্ভব হবে।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা এখন আর শুধু অনুদান বা সহায়তা প্রদানের বিষয় নয়; এটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই অধিকারভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, পরিবারভিত্তিক তথ্যভান্ডার তৈরির মাধ্যমে সরকারি সেবা ও সহায়তা কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কার্যকর হবে। একই সঙ্গে প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং সেবার পুনরাবৃত্তি কমাতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিনিয়োগ বাস্তবায়নে সমন্বয় জোরদার, দৃশ্যমান সুফলের দাবি সরকার

বিনিয়োগ বাস্তবায়নে সমন্বয় জোরদার, দৃশ্যমান সুফলের দাবি সরকার