শিগগিরই ভারত দলে ডাক পাবেন বৈভব, বিশ্বাস সাঙ্গাকারার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিগগিরই ভারত দলে ডাক পাবেন বৈভব, বিশ্বাস সাঙ্গাকারার

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2026 ইং
শিগগিরই ভারত দলে ডাক পাবেন বৈভব, বিশ্বাস সাঙ্গাকারার ছবির ক্যাপশন: আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশী

চলমান আইপিএলে ব্যাট হাতে দারুণ ঝড় তুলেছেন মাত্র ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে এবারের টুর্নামেন্টে তিনি অসাধারণ পারফরম্যান্স করে ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। যদিও দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরে বিদায় নেয় রাজস্থান, তবে ওই ম্যাচেও বৈভব ছিলেন উজ্জ্বল। ৪৭ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংসে তিনি ৮টি চার ও ৭টি ছক্কা হাঁকান।

এর আগে এলিমিনেটর ম্যাচে মাত্র ২৯ বলে ৯৭ রান করে নিজের ব্যাটিং শক্তির আরও একবার প্রমাণ দেন এই তরুণ ওপেনার। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি ১৬ ইনিংসে ৭৭৬ রান করেছেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২৩৭.৩০। এই সময়ে তিনি একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন। তিনবার ৯০ রানের ঘরে পৌঁছেও সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন।

বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে এসেছে ৬৩টি চার ও রেকর্ড ৭২টি ছক্কা, যা আইপিএল ইতিহাসে আন্তর্জাতিক অভিষেকের আগে সর্বোচ্চ রান সংগ্রহের দিক থেকেও তাকে অনন্য করেছে। তার এই বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্সের পর থেকেই শুরু হয়েছে আলোচনা—খুব দ্রুতই কি তিনি ভারতের জাতীয় দলে সুযোগ পাবেন?

রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারা এই বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে যেভাবে বৈভব খেলছে, তাতে সে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সাঙ্গাকারার মতে, খুব দ্রুতই জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে তার।

তিনি আরও জানান, বৈভব দলের মিটিংয়ে সক্রিয়ভাবে অংশ নেয়, নিজের মতামত দেয় এবং অনুশীলনে অত্যন্ত মনোযোগী। বোলারদের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে সে নিজেকে প্রস্তুত করে, যা তার বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্বতার পরিচয় বহন করে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
স্বাধীনতার ইতিহাসের নীরব নায়ক তোফায়েল আহমেদ

স্বাধীনতার ইতিহাসের নীরব নায়ক তোফায়েল আহমেদ