স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ন্যাটো সদস্যপদ স্থগিতের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন-এর একটি অভ্যন্তরীণ ইমেইলে স্পেনের ন্যাটো অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপে সমর্থন না দেওয়ার কারণে কিছু সদস্য দেশের বিষয়ে পর্যালোচনার কথা বলা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, স্পেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার বিষয়টি আলোচনায় ছিল। তবে এ তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।
এর প্রতিক্রিয়ায় সানচেজ বলেন, তার দেশ কখনোই অনানুষ্ঠানিক ইমেইল বা অপ্রমাণিত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় না। তিনি স্পষ্ট করে জানান, স্পেনের পররাষ্ট্রনীতি ও জোটগত অবস্থান সবসময় আনুষ্ঠানিক ও স্বীকৃত নীতির ভিত্তিতেই নির্ধারিত হয়।
তিনি আরও বলেন, এ ধরনের গুজব আন্তর্জাতিক সম্পর্কে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি করে এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
কসমিক ডেস্ক