‘ইস্পাতকঠিন ঐক্য’ ইরানের বিজয় নিশ্চিত বললেন পেজেশকিয়ান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘ইস্পাতকঠিন ঐক্য’ ইরানের বিজয় নিশ্চিত বললেন পেজেশকিয়ান

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 24, 2026 ইং
‘ইস্পাতকঠিন ঐক্য’ ইরানের বিজয় নিশ্চিত বললেন পেজেশকিয়ান ছবির ক্যাপশন:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ইরানে রাজনৈতিক বিভাজন সংক্রান্ত মন্তব্যকে নাকচ করে শক্ত অবস্থান নিয়েছে তেহরান। দেশটির শীর্ষ নেতৃত্ব বলছে, জাতীয় ঐক্যের ভিত্তিতেই তারা সামনে এগোচ্ছে।

এ প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ইরানে কোনো বিভাজন নেই—সবাই একই লক্ষ্যে ঐক্যবদ্ধ। তিনি উল্লেখ করেন, “আমরা সবাই ইরানি এবং বিপ্লবী। রাষ্ট্র ও জনগণের ইস্পাতকঠিন ঐক্য এবং সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের মাধ্যমে আমরা যেকোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম হব।”

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং এই ঐক্যের মধ্য দিয়েই বিজয় নিশ্চিত হবে। তার বক্তব্যে ‘এক স্রষ্টা, এক জাতি, এক নেতা, এক পথ’—এই স্লোগানের প্রতিফলনও দেখা যায়।

এর আগে ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে অভ্যন্তরীণ বিভাজন ও নেতৃত্ব সংকটে ভুগছে। তবে সেই দাবির জবাবে ইরানের কূটনৈতিক ও সামরিক মহল থেকে অভিন্ন বার্তা দেওয়া হয়েছে।

তেহরান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশটির প্রশাসনিক ও সামরিক কাঠামোর বিভিন্ন স্তর এখন সর্বোচ্চ নেতৃত্বের অধীনে সমন্বিতভাবে কাজ করছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক চাপ ও চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ঐক্যের বার্তা জোরালোভাবে তুলে ধরতে চাইছে, যা কূটনৈতিক কৌশলেরও অংশ হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পিরোজপুর-২ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন শামীম সাঈদ

পিরোজপুর-২ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন শামীম সাঈদ