সৌদি আরব থেকে মার্কিন কূটনীতিকদের বাধ্যতামূলক প্রত্যাহার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সৌদি আরব থেকে মার্কিন কূটনীতিকদের বাধ্যতামূলক প্রত্যাহার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
সৌদি আরব থেকে মার্কিন কূটনীতিকদের বাধ্যতামূলক প্রত্যাহার ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকির কারণে সৌদি আরবে অবস্থানরত মার্কিন কূটনৈতিক মিশনের কিছু কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘অর্ডারড ডিপারচার’ বা বাধ্যতামূলক প্রত্যাহার নির্দেশনার আওতায় এসব কর্মীকে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে। কর্মকর্তাদের মতে, এই নির্দেশনা থেকে বোঝা যায় যে অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা শুরু হওয়ার পর এই নির্দেশনা জারি করা হলো। এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন কূটনৈতিক মিশনে অপ্রয়োজনীয় মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় দেশ ত্যাগের সুযোগ দেওয়া হয়েছিল, তবে কোনো বাধ্যতামূলক নির্দেশনা তখন ছিল না।

নতুন নির্দেশনার বিষয়ে কথা বলার সময় কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে তথ্য জানিয়েছেন, কারণ এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি ছিল না।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সীমা নির্ধারণ: মোটরসাইকেলে দিনে ২ লিটার তেল

জ্বালানি সীমা নির্ধারণ: মোটরসাইকেলে দিনে ২ লিটার তেল