দোল পূর্ণিমায় আখাউড়া স্থলবন্দরে বুধবার আমদানি-রপ্তানি বন্ধ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দোল পূর্ণিমায় আখাউড়া স্থলবন্দরে বুধবার আমদানি-রপ্তানি বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
দোল পূর্ণিমায় আখাউড়া স্থলবন্দরে বুধবার আমদানি-রপ্তানি বন্ধ ছবির ক্যাপশন:

দোল পূর্ণিমা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামীকাল বুধবার (৪ মার্চ) সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগের মতোই যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূঁইয়া জানান, দোল পূর্ণিমা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা বুধবার পণ্য আদান-প্রদান করবেন না বলে জানিয়েছেন। বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশের ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে।

তিনি বলেন, একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী চলাচলে কোনো বাধা থাকবে না। ফলে সীমান্ত দিয়ে স্বাভাবিকভাবে যাতায়াত কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর হিসেবে পরিচিত আখাউড়া স্থলবন্দর। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এ বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে গতি বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে এই বন্দর দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ মাছ রপ্তানি হয়ে থাকে। এছাড়া পাথর, সিমেন্ট, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন ধরনের সামগ্রী রপ্তানি করা হয়।

অন্যদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, এ বন্দর দিয়ে বিপুল পরিমাণ গম আমদানির পরিকল্পনাও রয়েছে। তবে দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার পণ্যবাহী যান চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ছুটি শেষে পরদিন থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।s


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সৌদি, কাতার ও কুয়েতে নতুন হামলা, তেল উৎপাদন কমানোর ঘোষণা কুয়

সৌদি, কাতার ও কুয়েতে নতুন হামলা, তেল উৎপাদন কমানোর ঘোষণা কুয়