দক্ষিণ সুদানে ভোররাতে হামলা, শিশুসহ নিহত ১৬৯ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দক্ষিণ সুদানে ভোররাতে হামলা, শিশুসহ নিহত ১৬৯

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
দক্ষিণ সুদানে ভোররাতে হামলা, শিশুসহ নিহত ১৬৯ ছবির ক্যাপশন:

আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের উত্তরের রুয়েং প্রশাসনিক এলাকায় ভোররাতে সশস্ত্র একদল যুবকের আকস্মিক হামলায় অন্তত ১৬৯ জন নিহত হয়েছেন। হামলায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার ভোররাতের এই হামলায় নিহতদের মধ্যে ৯০ জন শিশু, নারী ও বৃদ্ধ এবং ৭৯ জন পুলিশসহ আঞ্চলিক বাহিনীর সদস্য রয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম BBC এ তথ্য জানিয়েছে।

রুয়েং প্রশাসনিক এলাকার তথ্যমন্ত্রী জেমস মনিলুয়াক মিজোক দাবি করেছেন, হামলাকারীরা পার্শ্ববর্তী ইউনিটি স্টেট থেকে এসেছিল। তার ভাষ্য অনুযায়ী, তারা সুদান পিপলস লিবারেশন আর্মি ইন অপোজিশন (এসপিএলএ-আইও)-এর সঙ্গে সম্পৃক্ত।

তবে এসপিএলএ-আইও এই অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউনিটি অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে সহিংস ঘটনাকে ব্যবহার করছে।

মিজোকের বক্তব্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর প্রায় ৪টা ৩০ মিনিটে হামলাকারীরা রুয়েংয়ের আবিয়েমনম কাউন্টিতে প্রবেশ করে। সে সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিল। ফলে তারা সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় হামলার শিকার হয়।

এ ঘটনায় হতাহতের সংখ্যা ব্যাপক হওয়ায় অঞ্চলজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এর আগে জাতিসংঘ সতর্ক করে জানিয়েছিল, রাজনৈতিক উত্তেজনা ও সশস্ত্র সংঘাতের কারণে দক্ষিণ সুদান আবারও পূর্ণমাত্রার গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে। সাম্প্রতিক এই হামলা সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর পাল্টাপাল্টি বক্তব্যের কারণে হামলার প্রকৃত পটভূমি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল ইসলা

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল ইসলা