নতুন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন সম্পন্ন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নতুন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন সম্পন্ন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
নতুন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন সম্পন্ন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছবির ক্যাপশন:

নতুন সরকারের নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন সম্পন্ন হয়েছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত আটজন উপদেষ্টাকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন।

প্রজ্ঞাপনের বিস্তারিত অনুযায়ী—

মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা:

  • মির্জা আব্বাস উদ্দিন আহমেদ – রাজনৈতিক উপদেষ্টা

  • নজরুল ইসলাম খান – রাজনৈতিক উপদেষ্টা

  • রুহুল কবির রিজভী আহমেদ – রাজনৈতিক উপদেষ্টা

  • মো. ইসমাইল জবিউল্লাহ – জনপ্রশাসন মন্ত্রণালয়

  • রাশেদ আল মাহমুদ তিতুমীর – অর্থ মন্ত্রণালয়

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা:

  • ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম – প্রতিরক্ষা মন্ত্রণালয়

  • মাহদী আমিন – শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

  • রেহান আসিফ আসাদ – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম এবং নীতি নির্ধারণ প্রক্রিয়া আরও গতিশীল হবে। নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি ও কার্যক্রমে তাদের ভূমিকা পালন করবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভোটে স্বচ্ছতা বজায় রাখতে মির্জা আব্বাসের হুঁশিয়ারি

ভোটে স্বচ্ছতা বজায় রাখতে মির্জা আব্বাসের হুঁশিয়ারি