যমজ বর-কনের বিয়েতে চমক, বিয়ে পড়ালেন যমজ পুরোহিতও The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যমজ বর-কনের বিয়েতে চমক, বিয়ে পড়ালেন যমজ পুরোহিতও

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
যমজ বর-কনের বিয়েতে চমক, বিয়ে পড়ালেন যমজ পুরোহিতও ছবির ক্যাপশন:

ভারতের কেরালার চাঙ্গানাসেরি শহরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী বিয়ের আয়োজন, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই আয়োজনের বিশেষত্ব ছিল—বিয়ের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন যমজরা।

চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে আয়োজিত অনুষ্ঠানে যমজ দুই ভাই অখিল কে থমাস ও নিখিল কে থমাস বিয়ে করেন যমজ দুই বোন ম্যাগি মেরি থমাস ও মারিয়া মেরি থমাসকে। শুধু বর-কনেই নন, বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন যমজ দুই পুরোহিত—ফাদার আন্তো পেজুমকাটিল ও ফাদার আজো পেজুমকাটিল। তাদের সহযোগিতা করেন আরও এক জোড়া যমজ সহকারী, জেরন জেমস ও জোহন জেমস।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই আয়োজন কোনো কাকতালীয় ঘটনা ছিল না। কনেরা নিজেরাই বিশেষভাবে যমজ পুরোহিতের সন্ধান করেন, যাতে পুরো বিয়েটি যমজদের উপস্থিতিতে অনন্য হয়ে ওঠে। শেষ পর্যন্ত কোঠানাল্লুরের একটি গির্জা থেকে যমজ পুরোহিতদের খুঁজে পাওয়া যায়।

পেশাগত জীবনে দুই বর মার্চেন্ট নেভিতে কর্মরত, আর দুই কনে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে কাজ করেন। ম্যাগি ও মারিয়া জানান, ছোটবেলা থেকেই তাদের স্বপ্ন ছিল যমজ ভাইদের জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার। পরিবারেরও একই ইচ্ছা ছিল, যা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিয়েছে।

অন্যদিকে, যমজ পুরোহিতরাও জানান, এমন ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান পরিচালনা করার অভিজ্ঞতা তাদের জীবনে এই প্রথম। তাদের মতে, এই স্মরণীয় আয়োজন সারা জীবন মনে থাকবে।

অনন্য এই বিয়ে শুধু দুই পরিবারের জন্য নয়, উপস্থিত অতিথিদের কাছেও ছিল এক বিরল অভিজ্ঞতা। যমজদের এমন অসাধারণ সমন্বয় অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঢাকাসহ সব মিশন থেকে পরিবার প্রত্যাহারের সিদ্ধান্ত ভারতের

ঢাকাসহ সব মিশন থেকে পরিবার প্রত্যাহারের সিদ্ধান্ত ভারতের