ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ছাড়ার ঘোষণা দিলেন ড. নিয়াজ আহমদ খান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ছাড়ার ঘোষণা দিলেন ড. নিয়াজ আহমদ খান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ছাড়ার ঘোষণা দিলেন ড. নিয়াজ আহমদ খান ছবির ক্যাপশন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখনো তিনি আনুষ্ঠানিকভাবে অব্যাহতিপত্র জমা দেননি। তবে পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ড. নিয়াজ আহমদ খান বলেন, নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করবে, তারা যেন নিজেদের মতো করে প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে পারে—সেই লক্ষ্যেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় কোনো ধরনের শূন্যতা তৈরি না হওয়ার জন্য কিছুদিন তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নতুন নির্বাচিত সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেন। এরপর ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উপাচার্য হিসেবে নিয়োগ পান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভোট চাইতে গিয়ে তোপের মুখে জাপা কর্মীরা, আচরণবিধি লঙ্ঘনের অভি

ভোট চাইতে গিয়ে তোপের মুখে জাপা কর্মীরা, আচরণবিধি লঙ্ঘনের অভি