হাসনাত: একজন মাদকাসক্তও চায় তার সন্তান সুস্থ সমাজে বেড়ে উঠুক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাসনাত: একজন মাদকাসক্তও চায় তার সন্তান সুস্থ সমাজে বেড়ে উঠুক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
হাসনাত: একজন মাদকাসক্তও চায় তার সন্তান সুস্থ সমাজে বেড়ে উঠুক ছবির ক্যাপশন:

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একজন ব্যক্তি নিজে অপরাধে জড়িত থাকলেও তিনি চান না তার সন্তান অপরাধী হোক। মাদকের সঙ্গে জড়িত কেউও চায় তার সন্তান সুস্থ সমাজে বড় হোক। এমনকি একজন চাঁদাবাজও গোপনে চায় তার সন্তান যেন চাঁদাবাজমুক্ত পরিবেশে বেড়ে ওঠে।

শুক্রবার দুপুরে দেবীদ্বার উপজেলার সুলতানপুর, মধ্যনগর, পদুয়া ও সীমারগুড়ি এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত বিভিন্ন উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত দিনে দেবীদ্বারকে অনেকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন। তারা দেবীদ্বারকে টাকার মেশিন মনে করে চুষে খেয়েছেন এবং কর্মীদের দিয়ে খারাপ কাজ করিয়ে সেই টাকার ভাগ নিয়েছেন। তিনি মনে করেন, আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে এই অপরাজনীতি ও চাঁদাবাজির পথ বন্ধ করতে হবে এবং সাধারণ মানুষকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে।

নিজের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীরা তার কোনো দোষ খুঁজে পাচ্ছে না, কারণ তার সঙ্গে কোনো চাঁদাবাজ বা ধান্দাবাজ নেই। তিনি সাধারণ মানুষের ওপর নির্ভর করছেন। তিনি বলেন, এখন বিরোধীরা প্রচারণা করছেন যে একবার নির্বাচিত হলে তাকে ২০ বছরেও সরানো যাবে না, তবে মানুষ যদি ভালোবাসা দিয়ে তাকে রাখে, তাহলে অন্য শক্তির কি করার আছে। তিনি জনগণকে আহ্বান জানাচ্ছেন যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার জন্য।

হাসনাত আরও বলেন, আল্লাহ যাকে পছন্দ করেন এবং জনগণ যাকে চায়, দুনিয়ার কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। ভোটের মাঠে যে জোয়ার উঠেছে, তা রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই।

উক্ত নির্বাচনী বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা (উত্তর) জেলা সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সহিদ, উপজেলা আমির অধ্যাপক মো. সহিদুল ইসলাম, এনসিপির উপজেলা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মোফাজ্জল হোসাইনসহ স্থানীয় নেতারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জ্বালানি সীমা নির্ধারণ: মোটরসাইকেলে দিনে ২ লিটার তেল

জ্বালানি সীমা নির্ধারণ: মোটরসাইকেলে দিনে ২ লিটার তেল